দূরের আকাশে রঙ লাল ও ধূসর ,
বৃক্ষের নৃত্য দেখে রাত্রি কেটে ভোর ।
সুন্দরী নারীর মত সুন্দরী বাড়ি ,
হাসাহাসি করে লাস্যে ,আমি পথচারী ,
হাঁটাই আমার নেশা ,আমি বহুদিন
পৃথিবীর নিঃস্ব পথে হেঁটেছি , রঙিন
ভোরের দয়ার কাছে চেয়েছি সকাল ,
যেখানে বাজনা বাজে মেনে শুদ্ধ তাল ।
ম্যাগ্নলিয়ার কাছে হাঁটু গেড়ে বসি -
আকাশের জানলা হাট - হাসছে পড়সি ।
..............

No comments:
Post a Comment