Friday, 19 February 2016

                                            " বিবেকানন্দপঞ্চকম "
                                                 




                               Image result for swami vivekananda
উপর্যুক্ত শিরোনামে স্বামী বিবেকানন্দকে নিবেদিত পঞ্চ শ্লোকের সমাহারের বঙ্গানুবাদ  ।।
...................................................................................................................


১.  অনিত্য বিষয় থেকে নিত্যবস্তু কোরে নির্বাচিত ,
     বিবেকী লীলায় যিনি বিবেক ও বৈরাগ্য প্রভাবে ,
     নিত্যবস্তুতে চিত্ত কেন্দ্র কোরে হন সমাহিত ,
     সেই যে পবিত্র সত্ত্বা ,প্রণাম  জানাই তাঁকে ভক্তি -সদ্ভাবে।

২.  নিমগ্ন চিত্ত যাঁর ,আনন্দলীলায় যাহা বিবেক -সঞ্জাত ,
     আনন্দিত যিনি শুধু বিবেকের মহামূল্য দানে ,
     বিবেক -জ্যোতিতে যিনি রমনীয় রূপে প্রতিভাত ,
     সেই যে বিবেকী সত্ত্বা ,প্রণাম জানাই তাঁকে প্রাণে।

৩. সুন্দর রূপ যাঁর সত্য আর বিজ্ঞান -আশ্রয়ী ইশাধীন ,
     অবকাশহীনভাবে প্রদান করেন যিনি সুখের বৈভব ,
     তিনি তো আনন্দময় ,নিত্যের প্রসাদে মুক্ত নিত্যজ্ঞানে লীন ,
     সেই যে পবিত্র মূর্তি ,প্রণামে জানাই তাঁকে হৃদয়ের স্তব।

৪.  যেমন অরুনোদয় নিজস্ব জ্যোতির রূপে বিদূরিত করে অন্ধকার ,
     যেমন বিষ্ণুর চক্র ,সহজে নির্মাণ করে দুর্বৃত্ত -বিনাশ ,
     নয়নাভিরাম যাঁর রূপ দূর কোরে দেয় ত্রিতাপের ভার ,
     তেমনই মূর্তি যাঁর ,প্রণাম জানিয়ে তাঁকে পূর্ণ করি জীবনের আশ।

৫.  আচার্যপ্রবর যিনি ,জন্ম যাঁর মানব কল্যাণে ,
     পরম পবিত্র যিনি সদানন্দ জগৎ -পালক ,
     দুঃখকে সংহার কোরে ,বিশ্বকে সুখ যিনি দিয়েছেন দানে ,
     যোগীশ্রেষ্ঠ সেই বিবেকানন্দকে তাই প্রণামে জাগ্রত হয় ঐশী -আলোক।
   

No comments:

Post a Comment