আমাদের বরিষ্ঠ কন্যা , কৃত্তিকার , মেয়ে ঐশী। তাকে আমরা আদর কোরে ডাকি " শ্রী " বোলে। জন্ম ২০০৫ সালের
১৫ই ডিসেম্বর। ২৫শে অগাস্ট ,২০০৬এ ,দিমাপুর-এ , নিম্নলিখিত ছড়াটি নির্মিত হয়েছিলো বোলে তারিখ বলছে। আজ ৮ই ফেব্রুয়ারী ২০১৬ তে ছড়াটি হঠাত দৃশ্য হোয়ে উঠলো চোখের সামনে। পড়ে ভালো লাগাতে ভাবলাম হয়তো অন্য পাঠকদেরও ভালো লাগলেও ভালো লাগতে পারে। সেই মনোগত চিন্তার ফলশ্রুতি ব্লগের পাতায় এই লেখা। লেখাটিকে ভালো লাগলে তো সহ্য করবেনই , না ভালো লাগলেও সহ্য করবেন।
শ্রী -র জন্যে ছড়া
.........................
ছোট্ট মেয়ে ,নরম সরম
নামখানি তার শ্রী ,
কাঁদায় তাকে যে তার ভাতে
ঢালি গরম ঘি।
ছোট্ট যে তার নরম নরম হাত ,
খাবার সময় সব পড়ে রয়
শেষ হয় না পাত।
ছোট্ট জামা ,ছোট্ট জুতো ,
সবই ছোট ছোট ,
পেরিয়ে আকাশ কোলকাতাতে
নামলো যে তার ফোটো।
তোলনা ছবি মুভির বুকে ,
নইলে মজা কি ?
ছোট্ট মেয়ে ,বুই -এর মেয়ে ,
নামখানি তার শ্রী।
ছোট্ট মেয়ের যে বাবা , তার
প্রসূন সিনহা নাম ,
আমেরিকার প্রেমে পাগল
ছাড়ল জন্মধাম।
প্রসূন -বুই -এর মেয়ের নামে
নিশান তুলে দি ,
ছোট্ট মেয়ে ,নরম সরম ,
নামখানি তার শ্রী।
ছোট্ট মেয়ে - নাতনি যে সে ,
মিট্টি যে তার মাসি ,
গাল ফোলা ওই গোবলামুখোর
চারপাশে চাপরাসী।
দাদু দিদা মাসি মেসো
সবাই চাকর তার ,
ছোট্ট মেয়ের দেখতে হাঁসি
সত্যি চমত্কার।
ছোট্ট মেয়ে ,ছোট্ট মেয়ে ,
আসবে কোলে কি ?
নামখানি যার একটুখানি ,
নামখানি যার শ্রী।
...........................
১৫ই ডিসেম্বর। ২৫শে অগাস্ট ,২০০৬এ ,দিমাপুর-এ , নিম্নলিখিত ছড়াটি নির্মিত হয়েছিলো বোলে তারিখ বলছে। আজ ৮ই ফেব্রুয়ারী ২০১৬ তে ছড়াটি হঠাত দৃশ্য হোয়ে উঠলো চোখের সামনে। পড়ে ভালো লাগাতে ভাবলাম হয়তো অন্য পাঠকদেরও ভালো লাগলেও ভালো লাগতে পারে। সেই মনোগত চিন্তার ফলশ্রুতি ব্লগের পাতায় এই লেখা। লেখাটিকে ভালো লাগলে তো সহ্য করবেনই , না ভালো লাগলেও সহ্য করবেন।
শ্রী -র জন্যে ছড়া
.........................
ছোট্ট মেয়ে ,নরম সরম
নামখানি তার শ্রী ,
কাঁদায় তাকে যে তার ভাতে
ঢালি গরম ঘি।
ছোট্ট যে তার নরম নরম হাত ,
খাবার সময় সব পড়ে রয়
শেষ হয় না পাত।
ছোট্ট জামা ,ছোট্ট জুতো ,
সবই ছোট ছোট ,
পেরিয়ে আকাশ কোলকাতাতে
নামলো যে তার ফোটো।
তোলনা ছবি মুভির বুকে ,
নইলে মজা কি ?
ছোট্ট মেয়ে ,বুই -এর মেয়ে ,
নামখানি তার শ্রী।
ছোট্ট মেয়ের যে বাবা , তার
প্রসূন সিনহা নাম ,
আমেরিকার প্রেমে পাগল
ছাড়ল জন্মধাম।
প্রসূন -বুই -এর মেয়ের নামে
নিশান তুলে দি ,
ছোট্ট মেয়ে ,নরম সরম ,
নামখানি তার শ্রী।
ছোট্ট মেয়ে - নাতনি যে সে ,
মিট্টি যে তার মাসি ,
গাল ফোলা ওই গোবলামুখোর
চারপাশে চাপরাসী।
দাদু দিদা মাসি মেসো
সবাই চাকর তার ,
ছোট্ট মেয়ের দেখতে হাঁসি
সত্যি চমত্কার।
ছোট্ট মেয়ে ,ছোট্ট মেয়ে ,
আসবে কোলে কি ?
নামখানি যার একটুখানি ,
নামখানি যার শ্রী।
...........................
No comments:
Post a Comment