ভোরের আকাশ থেকে রঙ এসে লেগে গেছে আমাদের বোধহীন দেহে।
সমুদ্রের মত ঢেউ ,ভয়ানক বেগে এসে থাবা গেড়ে বসে ,দেখে চেয়ে ,
অজানা ফুলের মত ,প্রজাপতিদের মত ,এদিক ওদিক নাচে ঘরে ,
তোমার জানলার কাছে ,কাঁচের ভিতর দিয়ে ,মারে উঁকি
তাদের নিজের অবসরে।
তুমি কি দেখেছ তাকে , এই সব ,ভালোবাসাটির কোনো ঝর্ণা আছে নাকি ,
আমার ঘরের কাছে ,পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসা প্রেমে -মত্ত পাখি ,
পাগলের মত নাচে ,মানুষেও প্রেমে নাচে ,ভিতরে ভিতরে তারা মত্ত
হয়ে যায়।
ঘাম আসে ,জিবের লালার পাশে লালা এসে জমা হয় অন্ধ পরিখায়।
এ কেমন পরিখার মাঝে আমি দ্বীপহীন বসে আছি ,এ কেমন একক প্লাবন ,
আমাকে ভাসিয়ে নিয়ে চলে যায় ,ভেসে যায় ,এ তো সত্য , এ তো নয়
অতিরঞ্জন।
চেতনায় ভোর হয় ,সূর্য ওঠে ,রক্ত কনিকায় তুলে শিহরণ ,
তুমিও আমাকে চাও ,জানি।
পুরোনো বাড়ির মত , কতোকাল বসে আছি যেন এই বিশাল প্রান্তরে একা ,
চেয়েছি তোমার চোখখানি।
....................................................
No comments:
Post a Comment