তোমাকে ছুঁয়েছে মৃত্যু , আগুনের শিখা , তাই তুমি তো অমর ,
নদীর ওপারে তুমি হেঁটে হেঁটে চলে যাও ,অন্ধকার কেটে গিয়ে ভোর
চাদরের ওম ছেড়ে মারে উঁকি , জড়ায় তোমাকে হাওয়া আদরালিঙ্গনে।
তোমাকে ছুঁয়েছে মৃত্যু , আগুনের শিখা , তুমি নতুন বিজনে
একা একা মহাকাশে ,বিভিন্ন প্রকার শক্তি এসে হবে বান্ধব তোমার ,
তুমি মুক্তি চাও বলে ,পথ খুলে যায় সামনে কেটে অন্ধকার।
যেমন ক্ষুদ্র বিন্দু মিশে যায় বৃহৎ বিশাল সব বিন্দু সমাহারে।
সেই সমাহার পাবে অনন্ত শুন্যতা জুড়ে ,কাকে ছেড়ে কাকে নেবে পাড়ে ?
ভেসে যেতে যেতে পথে পাবে সব অন্ধকারে - সৃষ্টিময় আলো ,
অনন্ত নদীর পাশে বসে বসে ,অমর্ত্য ছায়াকে দেখে হৃদয় জুড়ালো ?
তুমি তো বিন্দু- সম ,অথচ হৃদয় আছে ,শুধু নেই দুঃখ বেদনার বাহুডোর ,
তোমাকে ছুঁয়েছে মৃত্যু ,আগুনের শিখা ,তাই তুমি তো অমর।
...............................
No comments:
Post a Comment