ছায়া এসে ছায়ায় গোপন হয়ে মেশে ,
বৃষ্টির ভেজা হাত তোমার ওই বনলতা -কেশে।
আদর করার ছলে স্পর্শ করে জানায় উষ্ণতা।
ছায়া এসে ছায়ায় দাঁড়ায় - বলে কথা।
তুমি তো বৃক্ষের ভঙ্গী ,তুমি তো পথের অবশেষ ,
গলায় -দোলানো -মালা ,তুমিই পৃথিবী ,তুমি দেশ।
নদীর পাথর বালি ,ঘোলা জল ,নৌকা ভেসে যায় ,
কিছুই থাকেনা বেঁচে ,সব যায় ,আগত সন্ধ্যায়।
কত ঝড় এলো গেলো ,কত বন্যা ,আগ্নেয় -প্রপাত -
শূন্য হলো কত ঘর ,অট্টালিকা, সব অকস্মাৎ।
সকালের ফোটা -ফুল সন্ধ্যায় লোটায় পথে ঘাটে ,
অন্ধকার এসে আজও সকালে মিলিয়ে যায় ইস্কুলের মাঠে।

No comments:
Post a Comment