একটুখানি মজায় থাকা
একটুখানি ছন্দ ,
একটুখানি সবুজ হাওয়া
একটু ফুলের গন্ধ।
একটি দুটি ফুলকো রুটি
কিম্বা একটু ভাত ,
এর বাইরে আর কি কি চাস ,
জ্যোৎস্নাভরা রাত ?
এই চাওয়া তোর হচ্ছে না কি
একটু সীমা ছাড়া ,
বসন্ত বায় দিচ্ছে হাওয়ায় ,
শুনছি কড়া নাড়া।
দৌড়ে যাচ্ছি , বন্ধ সদর ,
হাট কোরে দি খুলে ,
শরীর ও মন , বাগান সদন ,
যাক ঢেকে যাক ফুলে।
ফুল কুড়িয়ে , শব্দ মেখে
করবো এমন রান্না ,
খেলেই পাবে জোর গায়ে সব ,
থেমেই যাবে কান্না !
........................
No comments:
Post a Comment