স্বপ্নের চাদর খুলে দেখালো সে অন্তরের নদি ,
নশ্বর পাহাড় থেকে সহসা উন্মুক্ত হলো অমৃত -জলধি ।
বৃক্ষের সবুজ পাতা ,হলুদের শ্রান্তি ছেড়ে হোয়ে উঠলো লাল ,
সূর্য ওঠে ,সূর্য ডোবে ,খোলা -ভাঙা অন্ধকারে অনন্ত সকাল ।
আমারও তো রাস্তা ছিলো ,ফুলের বাগান আর ল্যাম্পপোস্টে আলো ,
সুদীর্ঘ সমুদ্র -পাড়ে হালভাঙ্গা জাহাজের গতি পালটালো ।
ওঠে ঝড় ,ওঠে ঢেউ ,আকাশের মেঘ থেকে নেমে আসে ক্রোধ ,
তারপর শান্ত সব , গন্তব্য দ্বীপের বুকে সকালের রোদ ।
..........................

No comments:
Post a Comment